রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   |   প্রিন্ট

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী

সারা দেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো পরীক্ষক বা পরিদর্শক বহিষ্কৃত হননি।

বৃহস্পতিবার (২ জুলাই) সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে কুরআন মাজীদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিদেশের আটটি কেন্দ্র ছাড়া দেশের সব কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আমিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ১ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে নকলের দায়ে ৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তাদের মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে বহিষ্কার হন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৭৮ জন এবং বহিষ্কার করা হয়েছে একজন পরীক্ষার্থী। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ৮৩ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৩ হাজার ৭৩ জন এবং নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে একজন পরীক্ষার্থী।

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১০ লাখ ১২০ জন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বাধিক ৩ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ঢাকা বোর্ডে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------