শিরোনাম >>
শিরোনাম >>

দোহায় ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা, আকাশপথে সতর্কতার মেয়াদ বাড়াল ইইউ

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট

দোহায় ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা, আকাশপথে সতর্কতার মেয়াদ বাড়াল ইইউ

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা চলছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটির দাবি, বুধবারের কারিগরি আলোচনার পরিবেশ তৈরির লক্ষ্যে আগের দিন মার্কিন দূত স্টিভ হুইটেকার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তবে তারা কেউই চলমান আলোচনায় সরাসরি অংশ নিচ্ছেন না। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের আলোচকদের মধ্যে কোনো মুখোমুখি বৈঠকেরও পরিকল্পনা নেই।

ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরানের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। তবে ইরান সরাসরি বৈঠকের দাবি নাকচ করে জানিয়েছে, আলোচনা মূলত একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা বাস্তবায়নকে কেন্দ্র করে হচ্ছে, যার মধ্যে জব্দকৃত তহবিল অবমুক্ত করার বিষয়টিও রয়েছে।

মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষক অ্যালেক্স ভ্যাটাঙ্কা আল জাজিরাকে বলেন, প্রস্তাবিত সমঝোতা বাস্তবায়ন নিয়ে ইরানের অভ্যন্তরে বিরোধিতা বাড়ছে। তার মতে, কাগজে-কলমে সমঝোতাটি ইতিবাচক মনে হলেও বাস্তবায়নের ক্ষেত্রে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই।

এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) ইরানের আকাশসীমা ব্যবহার না করার পরামর্শ বহাল রেখেছে। একই সঙ্গে যুদ্ধবিরতি ঘিরে অনিশ্চয়তা এবং পুনরায় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার কারণে ইরাক ও লেবাননের আকাশপথও এড়িয়ে চলতে বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে সংস্থাটি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যজুড়ে বিমান চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ইএএসএ। সংস্থাটি এর আগে ১ জুলাই পর্যন্ত জারি থাকা সংঘাতপূর্ণ এলাকা-সংক্রান্ত সতর্কতার মেয়াদ বাড়িয়ে আগামী ৮ জুলাই পর্যন্ত কার্যকর করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩১ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------