নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | প্রিন্ট

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেনকে ডেপুটি গভর্নর পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ১০(৪) অনুযায়ী মো. সরোয়ার হোসেনকে তার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Posted ১১:১৫ এএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
9 News Bd | s s


