শিরোনাম >>
শিরোনাম >>
এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত সেমিনার

কৃষি খাতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট

কৃষি খাতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষি খাতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৯ জুন) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এ দাবি জানান।

রিজভী বলেন, কৃষি খাতে বরাদ্দ আগের বছরের তুলনায় বাড়লেও মূল্যস্ফীতির কারণে তা পর্যাপ্ত নয়। সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে এ খাতে আরও বরাদ্দ, গবেষণা এবং কার্যকর নজরদারি প্রয়োজন।

তিনি বলেন, ৪২ লাখ ৫০ হাজার কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণের উদ্যোগ গ্রামীণ অর্থায়ন ও কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষি গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষিপণ্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্প্রতি ভিয়েতনাম সফরের অভিজ্ঞতা তুলে ধরে রিজভী জানান, দেশটি বাংলাদেশ থেকে এক লাখ মেট্রিক টন আলু আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে প্রথম ধাপে ৩০ হাজার মেট্রিক টন নেওয়া হচ্ছে। তিনি বলেন, কৃষিপণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণ করা গেলে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং উৎপাদিত পণ্যের অপচয় কমবে।

তিনি আরও বলেন, পেঁয়াজ, আদা ও রসুনের উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানো সম্ভব। এ জন্য গবেষণা, দক্ষ জনবল তৈরি এবং কৃষিভিত্তিক শিল্পের সম্প্রসারণে সরকারের আরও গুরুত্ব দেওয়া উচিত।

সেমিনারে সভাপতিত্ব করেন এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার। এতে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৯ এএম | সোমবার, ২৯ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------