রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিপক্ষ চমক জাগানো কেপ ভার্দে, স্পেন গ্রুপসেরা

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৭ জুন ২০২৬   |   প্রিন্ট

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিপক্ষ চমক জাগানো কেপ ভার্দে, স্পেন গ্রুপসেরা

বিশ্বকাপের প্রথম অংশগ্রহণেই ইতিহাস গড়েছে আফ্রিকার ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। নিজেদের গ্রুপে অপরাজিত থেকে শেষ ৩২ দলের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দলটি। আর তাতেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে বিশ্বকাপের সবচেয়ে বড় চমকগুলোর একটি এই দল।

হিউস্টনে ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে ওঠে তারা। আগামী ৪ জুলাই মায়ামিতে শেষ ৩২ দলের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে।

মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে এবারই প্রথম বিশ্বকাপে খেলছে। তবে অভিষেক আসরেই তারা বড় দলগুলোর বিপক্ষে দারুণ লড়াই উপহার দিয়েছে। গ্রুপ পর্বে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করার পর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকেও ২-২ গোলে রুখে দেয় দলটি। শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও হার এড়িয়ে নকআউট নিশ্চিত করে তারা। ফলে কাগজে-কলমে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার জন্য ম্যাচটি সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

একই সময়ে গুয়াদালাহারায় অনুষ্ঠিত অন্য ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের ৪২তম মিনিটে একমাত্র গোলটি করেন অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা। তাঁর শট ঠেকাতে গিয়ে উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা বল হাত থেকে ফসকে ফেলেন, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

ম্যাচে স্পেন আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি। ৮৭ মিনিটে ফেরান তোরেসের শট পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় স্পেন শেষ ৩২ দলের পর্বে ‘জে’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে। সেই প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া অথবা আলজেরিয়া। অন্যদিকে টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো উরুগুয়েকে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com