ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৪ জুন ২০২৬ | প্রিন্ট

চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এ সেশনের কার্যক্রম শুরু হয়।
সেশনের উদ্বোধনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এতে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিয়ে বৈশ্বিক অর্থনীতি, উদ্ভাবন, প্রযুক্তি এবং টেকসই উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
প্ল্যানারি সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ উপস্থিত ছিলেন।
সেশনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এদিকে প্ল্যানারি সেশনের বিরতিতে অংশগ্রহণকারী বিশ্বনেতারা একটি যৌথ ফটোসেশনে অংশ নেন। বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা ও উদ্ভাবনভিত্তিক উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত এ ফোরামে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।

Posted ৮:৪৩ এএম | বুধবার, ২৪ জুন ২০২৬
9 News Bd | s s


