শিরোনাম >>
শিরোনাম >>

মেসির জোড়া গোলে শেষ ৩২-এ আর্জেন্টিনা

  |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট

মেসির জোড়া গোলে শেষ ৩২-এ আর্জেন্টিনা

বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের জয়ের নায়ক অধিনায়ক লিওনেল মেসি। পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসেও নতুন রেকর্ড গড়েছেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। তৃতীয় মিনিটে ডি-বক্সের ভেতরে লাউতারো মার্টিনেজকে ফাউল করা হলে প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। তবে ভিএআরের সহায়তায় ঘটনাটি পুনরায় পর্যালোচনা করে পেনাল্টি দেন তিনি।

অষ্টম মিনিটে স্পটকিক নিতে যান মেসি। গোল করতে পারলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ ছিল তার সামনে। কিন্তু অবাক করে দিয়ে শটটি পোস্টের বাইরে মারেন আর্জেন্টিনা অধিনায়ক। এতে হতাশায় ডুবে যায় আর্জেন্টিনা শিবির।

এরপর একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না আলবিসেলেস্তেরা। ২১ মিনিটে মেসির শট শেষ মুহূর্তে প্রতিহত করেন অস্ট্রিয়ার রক্ষণভাগ। ৩৩ মিনিটে প্রতিপক্ষের ভুল থেকে পাওয়া সুবর্ণ সুযোগও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা; খালি পোস্টে নেওয়া মেসির শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ডেভিড আলাবা।

তবে ৩৮ মিনিটে আর ভুল করেননি মেসি। নিজের শুরু করা আক্রমণ থেকেই পেনাল্টি বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপে নিজের ১৭তম গোল করে কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন আর্জেন্টাইন মহাতারকা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে লিওনেল স্কালোনির দল। ৬৩ মিনিটে এনজো ফের্নান্দেসের শক্তিশালী শট প্রতিহত করে অস্ট্রিয়ার রক্ষণভাগ। ৭৪ মিনিটে নিকোলাস গঞ্জালেসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের শেষদিকে আর্জেন্টিনা দ্বিতীয় গোলের জন্য চাপ বাড়ালেও বারবার বাধা হয়ে দাঁড়ায় অস্ট্রিয়ার ডিফেন্স।

তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আসে শেষ হাসি। দ্রুতগতির পাল্টা আক্রমণে হুলিয়ান আলভারেসের শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে সুযোগ পান মেসি। প্রথম প্রচেষ্টা প্রতিহত হলেও দ্বিতীয় শটে বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।

মেসির দুর্দান্ত নৈপুণ্যে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় জয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই শেষ ৩২ নিশ্চিত করল বিশ্বচ্যাম্পিয়নরা।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৬ পিএম | সোমবার, ২২ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------