নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৯ জুন ২০২৬ | প্রিন্ট

দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এফসিএ। এ সময় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম, মো. এস্কান্দার মিয়া ও ড. নাসিমা এ. রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজুল ইসলাম এবং কোম্পানি সচিব মনজুরুল আহসান, এফসিএস উপস্থিত ছিলেন। এছাড়া বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ও শুভানুধ্যায়ীরা সভায় অংশ নেন।
সভায় চেয়ারম্যান ব্যাংকের শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি তাঁদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অংশীজনদের সহযোগিতা ও কর্মীদের নিষ্ঠাই ব্যাংকের পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে।
এজিএমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি সভায় অন্যান্য বিধিবদ্ধ কার্যক্রমও সম্পন্ন করা হয়।

Posted ৫:৫৮ এএম | শুক্রবার, ১৯ জুন ২০২৬
9 News Bd | s s


