নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | প্রিন্ট

নেত্রকোনার মদন ও কেন্দুয়া উপজেলার পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এসব দুর্ঘটনা ঘটে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম জানান, সকালে বৃষ্টির মধ্যে উপজেলার জয়পাশা গ্রামের রাজিব মিয়া (২৪) বাড়ির সামনে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহত রাজিব স্থানীয় একটি ইটভাটার শ্রমিক ছিলেন।
অন্যদিকে কেন্দুয়া উপজেলার মোড়াইল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন দিগলী গ্রামের বাসিন্দা শামসুল হুদা (৫৫)। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে একই উপজেলার ডাউকী গ্রামের বেদেনা আক্তারের ছেলে আশরাফুল ইসলাম সান্ধিকোণা গ্রামের খালপাড়ে মাছ ধরার সময় বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও পরে তার মৃত্যু হয়।

Posted ১০:৫৮ এএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
9 News Bd | s s


