শিরোনাম >>
শিরোনাম >>

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী

দেশের ব্যাংকিং খাতের অভিজ্ঞ পেশাজীবী রিয়াদ মাহমুদ চৌধুরী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন।

ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন রিয়াদ মাহমুদ চৌধুরী এর আগে ইস্টার্ন ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শুরুতে তিনি ২০০০ সালে আইএফআইসি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন। পরবর্তীতে এবি ব্যাংকে দায়িত্ব পালন শেষে ২০০৪ সালে ইস্টার্ন ব্যাংকে যোগদান করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি করপোরেট ঋণ ব্যবস্থাপনা, খেলাপি ঋণ পুনরুদ্ধার, ইসলামী ব্যাংকিং কাঠামো উন্নয়ন এবং ডিজিটাল ট্রেড সলিউশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কৌশলগত নেতৃত্ব, ব্যবস্থাপনা দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তাধারার জন্য তিনি ব্যাংকিং অঙ্গনে সুপরিচিত।

শিক্ষাজীবনে রিয়াদ মাহমুদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে বি.কম ও এম.কম ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠান মুডিস ও ওমেগা কর্পোরেশন থেকে কমার্শিয়াল ক্রেডিট অ্যানালাইসিস বিষয়ে পেশাগত সনদ লাভ করেন।

পেশাগত উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে তিনি ইস্টার্ন ব্যাংকের সিইও ও চেয়ারম্যান পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন। ব্যাংকটির পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করেছে, তার নেতৃত্বে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক আধুনিক ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশের অন্যতম শীর্ষ ইসলামী আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১০ এএম | সোমবার, ১৫ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------