শিরোনাম >>
শিরোনাম >>

বিরোধী দলের লক্ষ্য দেশকে অস্থিতিশীল করা: প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার প্রতিনিধি   |   শনিবার, ১৩ জুন ২০২৬   |   প্রিন্ট

বিরোধী দলের লক্ষ্য দেশকে অস্থিতিশীল করা: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের কল্যাণে প্রণীত সামাজিক ও মানবিক বাজেট উপস্থাপনের পরও বিরোধী দল সমালোচনায় ব্যস্ত। তাদের মূল উদ্দেশ্য জনগণের স্বার্থ রক্ষা নয়, বরং দেশকে অস্থিতিশীল করা এবং মানুষকে বিভ্রান্ত করা।

শনিবার কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট ঘোষণার পর কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি। বরং ৬০টি প্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে। শুধু মদ ও সিগারেটের মতো স্বাস্থ্যহানিকর পণ্যের ওপর কর বাড়ানো হয়েছে। অথচ বিরোধী দল সেটিরও সমালোচনা করছে, যা তাদের রাজনৈতিক উদ্দেশ্যকে স্পষ্ট করে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য দেশের মানুষের জীবনমান উন্নয়ন। কৃষক, শ্রমজীবী, নারী, শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষের কল্যাণে বাজেটে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের ২০ কোটি মানুষের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

বেলা ১১টার দিকে নিজ হাতে মাটি কেটে পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে দেশের উন্নয়নে কাজ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পাতলী খালের পুনঃখনন কৃষি উৎপাদন, সেচব্যবস্থা এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, খালটি পুনঃখনন সম্পন্ন হলে প্রায় সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং বছরে প্রায় ১২ হাজার মেট্রিক টন কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি জেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব কার্ডের মাধ্যমে কৃষকদের নগদ আড়াই হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে।

নারী শিক্ষার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, নারীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ এবং স্বাস্থ্যসেবায় বিশেষ বরাদ্দের কথাও উল্লেখ করেন তিনি। চিকিৎসা ব্যয় কমাতে হার্টের রিং, কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত উপকরণ ও প্রয়োজনীয় ওষুধের ওপর আরোপিত কর প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়; দেশের প্রকৃত মালিক জনগণ। তাদের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতেই সরকারের সব পরিকল্পনা ও কর্মসূচি পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাতলী খাল খনন করা হয়েছিল। প্রায় পাঁচ দশক পর তাঁরই পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান খালটির পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন।

এর আগে সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সফরকালে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা ও সুধী সমাবেশসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৭ পিএম | শনিবার, ১৩ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------