রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের নতুন উপশাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   |   প্রিন্ট

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের নতুন উপশাখার উদ্বোধন

রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রশাসনিক ভবনের নিচতলায় ‘মেট্রোরেল ভবন উপশাখা’ নামে সোনালী ব্যাংক পিএলসির একটি নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার উত্তরা জনপথ শাখার নিয়ন্ত্রণাধীন এ উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খান এবং ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম।

উপশাখা উদ্বোধন উপলক্ষে ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার্স অফিস, ঢাকা নর্থ-এর জিএম (ইনচার্জ) মো. মাহফুজুর রহমান, ডিএমটিসিএলের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন চৌধুরী, পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এ উপশাখার মাধ্যমে মেট্রোরেল সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, যাত্রী এবং স্থানীয় গ্রাহকদের জন্য আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------