নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | প্রিন্ট

মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে প্রচলিত রীতি অনুসারে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় বাজেটের অনুমোদন দেওয়া হয়। এ উপলক্ষে সকাল ১০টায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভা শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর অর্থমন্ত্রী ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন।

Posted ৮:০৫ এএম | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
9 News Bd | s s


