রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাসহ ছয় বিষয়ে অনার্স বাতিলের আলোচনা হয়নি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জুন ২০২৬   |   প্রিন্ট

বাংলাসহ ছয় বিষয়ে অনার্স বাতিলের আলোচনা হয়নি: শিক্ষামন্ত্রী

বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয়টি বিষয়ে অনার্স (স্নাতক সম্মান) কোর্স বাতিলের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ ধরনের খবর নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার জানা মতে এমন কোনো আলোচনা হয়নি এবং বাংলা ভাষার মতো একটি মৌলিক বিষয় বাদ দেওয়ার প্রশ্নই আসে না।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, সরকার কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকে গুরুত্ব দিলেও বাংলা, ইতিহাস বা দর্শনের মতো বিষয় বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এ ধরনের কোনো প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে আলোচিত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ও জানিয়েছে, কোনো অনার্স কোর্স বন্ধ করার বিষয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অনার্স পর্যায়ে নির্দিষ্ট কয়েকটি বিষয় বাতিলের খবরের কোনো ভিত্তি নেই বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে বাংলা, ইতিহাস, দর্শনসহ কয়েকটি বিষয়ে অনার্স কোর্স বন্ধ করা হতে পারে বলে খবর প্রকাশিত হয়। তবে এ বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই বলে সংশ্লিষ্টরা স্পষ্ট করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানিয়েছেন, উচ্চশিক্ষা সংস্কার ও শিক্ষাক্রম পর্যালোচনার কাজ চললেও বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয়ে অনার্স শিক্ষা বাতিলের কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি। জনগণকে গুজব বা অনির্ভরযোগ্য তথ্যের পরিবর্তে সরকারি সূত্রের তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৭ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------