শিরোনাম >>
শিরোনাম >>

ঈদে বেতন না পেয়ে বঞ্চিত ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট

ঈদে বেতন না পেয়ে বঞ্চিত ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ

ঈদুল আজহার আগে বেতন-ভাতা না পাওয়ায় দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারী উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে জাতীয় সংসদে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

সোমবার জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া নোটিশে তিনি বলেন, জুন মাসের ৮ তারিখ পার হয়ে গেলেও শিক্ষক-কর্মচারীরা এখনও মে মাসের বেতন পাননি। বর্তমান সরকারের সময়ে ঈদের আগে শিক্ষকদের বেতন না পাওয়া অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।

তিনি অভিযোগ করেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে শিক্ষকদের বেতন প্রদান প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করছে। সংশ্লিষ্টদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য বলেন, অতীতে শিক্ষকদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন সরকার গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিল। তিনি শিক্ষকদের বেতন কাঠামো ও উৎসব ভাতার ইতিহাস তুলে ধরে বলেন, অতীতের সরকারগুলো ঈদের আগেই বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করত। প্রযুক্তিগত উন্নয়ন ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি সত্ত্বেও বর্তমানে সময়মতো বেতন প্রদান না হওয়া প্রশ্নের জন্ম দিচ্ছে।

তিনি আরও বলেন, সরকার শিক্ষকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট সচল রাখতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনিক গাফিলতি বা অন্য কোনো কারণে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীর বেতন আটকে থাকা অত্যন্ত হতাশাজনক।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত সব জটিলতা নিরসন করে বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের ব্যবস্থা নিতে হবে, যাতে শিক্ষক-কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৮ এএম | সোমবার, ০৮ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------