শিরোনাম >>
শিরোনাম >>

সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ঠিকানায়

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ জুন ২০২৬   |   প্রিন্ট

সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ঠিকানায়

গ্রাহকদের আরও আধুনিক, স্বাচ্ছন্দ্যময় ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ও বৃহৎ পরিসরের ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। ৭ জুন ২০২৬ থেকে শাখাটি ডি আর টাওয়ারের (২য় তলা), ৬৫/২/২ বক্স কালভার্ট রোড, পুরানা পল্টন, মতিঝিল, ঢাকায় স্থানান্তরিত হয়ে গ্রাহকদের সেবা প্রদান করছে।

নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান এম. এ. কাশেম। এ সময় ব্যাংকের পরিচালক নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান এবং মো. রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মনোনীত প্রতিনিধি) উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান এম. এ. কাশেম বলেন, গ্রাহকদের জন্য উন্নত, দ্রুত এবং নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করাই সাউথইস্ট ব্যাংকের অগ্রাধিকার। নতুন ও সুপরিসর এই শাখা গ্রাহকদের জন্য সর্বাধুনিক ডিজিটাল ইসলামিক ব্যাংকিং সুবিধা আরও সহজলভ্য করবে। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকটি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান। এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা প্রধান মাহমুদুল হাসান।

এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, সম্মানিত গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নতুন যাত্রার সাক্ষী হন।

আধুনিক অবকাঠামো, উন্নত ডিজিটাল সুবিধা এবং শরিয়াহসম্মত পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং সেবার সমন্বয়ে স্থানান্তরিত এই শাখা গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করবে। এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর, গ্রাহকবান্ধব ও উদ্ভাবনী ইসলামিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে সাউথইস্ট ব্যাংকের অঙ্গীকার আরও শক্তিশালী হলো।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৫ পিএম | রবিবার, ০৭ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------