শিরোনাম >>
শিরোনাম >>

সব ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য অভিন্ন নীতিমালা আসছে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   |   প্রিন্ট

সব ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য অভিন্ন নীতিমালা আসছে: ববি হাজ্জাজ

দেশের সব ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার মান, জবাবদিহি, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার রাজধানীর আগা খান একাডেমি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের আয়োজিত একটি প্রদর্শনী ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। প্রদর্শনীতে শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবনী প্রকল্প এবং বিভিন্ন সৃজনশীল উপস্থাপনা পর্যবেক্ষণ করেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত ও জবাবদিহিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সেই ধারাবাহিকতায় দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষাভিত্তিক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং চিন্তাশক্তি, উদ্ভাবনী সক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের সুযোগ পাবে। কারণ আগামী দিনের বাংলাদেশ গঠনে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম—যে ধারাতেই শিক্ষার্থী পড়াশোনা করুক না কেন, সবার জন্য সমানভাবে জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে আগা খান একাডেমির আধুনিক শিক্ষাপদ্ধতি, শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান এবং নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের প্রশংসা করেন ববি হাজ্জাজ। একই সঙ্গে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল শিক্ষার প্রসারে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৫ এএম | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------