নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | প্রিন্ট

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডার ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম কার্যকর হওয়ার ফলে ১২ কেজি সিলিন্ডারে ভোক্তারা ৫৫ টাকা কম দামে গ্যাস কিনতে পারবেন।
এছাড়া অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৬ টাকা ৯৩ পয়সা, যা আগে ছিল ৮৯ টাকা ৫০ পয়সা।
এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি এলপি গ্যাসের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তারও আগে ২ এপ্রিল একই সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৭ টাকা করা হয়। ফলে এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল।

Posted ১:৩২ পিএম | মঙ্গলবার, ০২ জুন ২০২৬
9 News Bd | s s


