শিরোনাম >>
শিরোনাম >>

দুদকের অনুসন্ধানে সহযোগিতার আশ্বাস বিএটি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ জুন ২০২৬   |   প্রিন্ট

দুদকের অনুসন্ধানে সহযোগিতার আশ্বাস বিএটি বাংলাদেশের

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ) তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়ায় যোগাযোগ করলে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

সম্প্রতি স্বাধীনতার পর সম্পদের মালিকানা হস্তান্তর এবং কোম্পানির কার্যক্রম ঘিরে উত্থাপিত কিছু অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর নিজেদের অবস্থান তুলে ধরেছে দেশের অন্যতম বৃহৎ বহুজাতিক প্রতিষ্ঠান বিএটি বাংলাদেশ।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, বিএটি বাংলাদেশ ১১৬ বছরেরও বেশি সময় ধরে এ অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে এবং বাংলাদেশের উন্নয়নযাত্রার অংশীদার হিসেবে কাজ করছে।

তিনি জানান, বিষয়টি সম্পর্কে তারা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে অবগত হয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি। আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটি আইন ও বিধি অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহ করবে।

বাংলাদেশে তামাক শিল্পের ইতিহাসে বিএটি বাংলাদেশের অবস্থান দীর্ঘদিনের। কোম্পানির তথ্য অনুযায়ী, ১৯১০ সালে ‘ইম্পেরিয়াল টোব্যাকো’ নামে এ অঞ্চলে তাদের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন সময় নাম ও কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ নামে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে বিএটি বাংলাদেশ অন্যতম। কর প্রদান, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি খাতের সঙ্গে সম্পৃক্ততা এবং রপ্তানি কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি জাতীয় অর্থনীতিতে অবদান রেখে আসছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন।

ব্যবসায়িক মহলের মতে, কোনো অভিযোগের বিষয়ে অনুসন্ধান হওয়া একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতার মনোভাব তদন্ত কার্যক্রমকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে সহায়ক হতে পারে। তারা বলছেন, অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে আসবে এবং বিষয়টি নিয়ে যেকোনো ধরনের বিভ্রান্তি দূর হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৮ এএম | মঙ্গলবার, ০২ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------