রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইউরোপ ও আটলান্টিক অঞ্চলে দেখা যাবে বিরল সূর্যগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০১ জুন ২০২৬   |   প্রিন্ট

ইউরোপ ও আটলান্টিক অঞ্চলে দেখা যাবে বিরল সূর্যগ্রহণ

আগামী ১২ আগস্ট ইউরোপ, উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের কিছু অংশে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা একে চলতি দশকের অন্যতম গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা হিসেবে উল্লেখ করছেন। এ সময় লাখো মানুষ সরাসরি এ বিরল দৃশ্য উপভোগের সুযোগ পাবেন।

ইউরোপীয় মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, সূর্যগ্রহণের পূর্ণ পথ আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড এবং স্পেনের বিস্তীর্ণ এলাকা অতিক্রম করবে। এসব অঞ্চলে অবস্থানকারীরা কয়েক মিনিটের জন্য চাঁদকে সূর্যকে সম্পূর্ণ আড়াল করতে দেখবেন।

বিজ্ঞানীদের মতে, ১৯৯৯ সালের পর ইউরোপের বৃহৎ অংশজুড়ে দৃশ্যমান এটিই হবে প্রথম পূর্ণ সূর্যগ্রহণ। ফলে জ্যোতির্বিজ্ঞানী, আকাশ পর্যবেক্ষক ও সাধারণ মানুষের মধ্যে এ ঘটনাকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সূর্যগ্রহণ দেখার জন্য সবচেয়ে অনুকূল স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে স্পেন ও আইসল্যান্ডকে। ইতোমধ্যে স্পেনের বিভিন্ন পর্যটন এলাকায় হোটেল বুকিং বেড়ে গেছে এবং সম্ভাব্য পর্যটক চাপ সামাল দিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পূর্ণ সূর্যগ্রহণের পাশাপাশি ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল, উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া এবং উত্তর আমেরিকার কিছু অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল, মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়ার বাসিন্দারাও এ মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারবেন।

তবে সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে বিশেষ সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অনুমোদিত সুরক্ষা চশমা ছাড়া সূর্যের দিকে সরাসরি তাকানো চোখের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তবে যে সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে রাখবে, সেই স্বল্প সময়ের জন্য খালি চোখে দৃশ্যটি দেখা নিরাপদ বলে বিবেচিত হয়।

এদিকে, ২০২৭ সালের ২ আগস্ট আরেকটি বহুল প্রতীক্ষিত পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে। সেটি মিসরসহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশ থেকে স্পষ্টভাবে দেখা যাবে বলে আশা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com