রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩০ মে ২০২৬   |   প্রিন্ট

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৩০ মে) সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে। নিহত নবজাতকদের মায়েদের বক্তব্য এখনও গ্রহণ করা সম্ভব হয়নি। তাদের সাক্ষ্য ও তথ্য সংগ্রহের পর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করে আগামী ৩ জুন জমা দেওয়া হবে।

তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, ঘটনার রাতে প্রায় দুই ঘণ্টা হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ ছিল। রাত ২টা থেকে ৪টা পর্যন্ত ওই ইউনিটে কোনো কার্যকর ভেন্টিলেশন ব্যবস্থাও ছিল না। তদন্ত প্রতিবেদনে এসব বিষয় উঠে এলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে গত বুধবার (২৭ মে) রাতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ছয় নবজাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে রাজধানীর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------