শিরোনাম >>
শিরোনাম >>

২ দিনে ২২ হাজার টনের বেশি বর্জ্য অপসারণের দাবি ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৯ মে ২০২৬   |   প্রিন্ট

২ দিনে ২২ হাজার টনের বেশি বর্জ্য অপসারণের দাবি ডিএসসিসির

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে জমে ওঠা কোরবানির বর্জ্য অপসারণে ব্যাপক কার্যক্রম চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির দাবি, ঈদের দিন থেকে শুরু হওয়া বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে শুক্রবার রাত ১০টা পর্যন্ত ২২ হাজার ৮৮ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

তবে প্রথম দিন রাত ৯টার মধ্যে সব কোরবানির বর্জ্য সরিয়ে ফেলার ঘোষণা দিলেও তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শুক্রবার সকালেও দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায় বর্জ্যের স্তূপ, পশুর ছাট ও রক্তমাখা পানি দেখা গেছে। যদিও সকাল থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার হওয়ায় দুপুরের মধ্যে অধিকাংশ এলাকার বর্জ্য অপসারণ করা হয়।

ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা ঈদের দিন বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেন। সংস্থাটির তথ্যমতে, শুক্রবার রাত ১০টা পর্যন্ত অপসারিত সব বর্জ্য মাতুয়াইল ভাগাড়ে নেওয়া হয়েছে। এর মধ্যে শুধু শুক্রবারই সাত হাজার ২৭৪ টন বর্জ্য সেখানে ফেলা হয়েছে।

এর আগে দুপুরে শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী পশুর হাট পরিদর্শনে গিয়ে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছিলেন, শুক্রবার দক্ষিণ সিটি এলাকা থেকে ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে দিনের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় সাড়ে চার হাজার টন কম বর্জ্য অপসারণ হয়েছে।

প্রশাসক আবদুস সালাম বলেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ও অস্থায়ী হাটের বর্জ্য দ্রুত অপসারণে সিটি করপোরেশনের কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরবাসীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে সার্বক্ষণিক কাজ করছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদারভাবে পরিচালিত হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে সব বর্জ্য পরিষ্কারে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১১ পিএম | শুক্রবার, ২৯ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------