শিরোনাম >>
শিরোনাম >>
ঈদের ভিডিও ঘিরে নেটদুনিয়ায় আলোচনা

মাংস কাটতে ব্যস্ত অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬   |   প্রিন্ট

মাংস কাটতে ব্যস্ত অপু বিশ্বাস

পবিত্র ঈদুল আজহার আনন্দে সাধারণ মানুষের মতো শোবিজ তারকারাও মেতে ওঠেন কোরবানির নানা আয়োজনে। সেই ধারাবাহিকতায় এবার ঈদের দিন ঘরোয়া এক মুহূর্তে ধরা দিলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। কোরবানির মাংস কাটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাড়ির গ্যারেজসংলগ্ন খোলা জায়গায় বসে কোরবানির মাংস কাটছেন অপু বিশ্বাস। একটি ছোট প্লাস্টিকের টুলে বসে সামনে রাখা কাঠের গুঁড়ির ওপর দক্ষতার সঙ্গে বড় ছুরি দিয়ে মাংস কাটতে দেখা যায় তাকে। আশপাশে ছড়িয়ে রাখা ছিল কাঁচা মাংসের স্তূপ।

ঈদের ব্যস্ততার মধ্যেও ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে কাজ করতে দেখা যায় এই অভিনেত্রীকে। এ সময় তার পরনে ছিল গোলাপি রঙের শাড়ি এবং হাতে-গলায় সোনার গহনা, যা ভিডিওতে আলাদা করে নজর কেড়েছে।

প্রতি বছর কোরবানির ঈদে পশু কোরবানি দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা থাকে অপু বিশ্বাসকে ঘিরে। এবারও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকের ধারণা, আগের বছরের মতো এবারও তিনি কোরবানি দিয়েছেন।

রূপালি পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা ঘরোয়া নানা কর্মকাণ্ড নিয়েও প্রায়ই আলোচনায় আসেন। ঈদের দিনে তার এমন সাধারণ ও পারিবারিক মুহূর্ত ভক্তদের কাছেও বেশ প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৫ পিএম | বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------