শিরোনাম >>
শিরোনাম >>

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ২৬ মে ২০২৬   |   প্রিন্ট

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন মার্কিন হামলা

যুদ্ধবিরতি চলাকালেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পেতে রাখার চেষ্টায় থাকা একটি নৌযানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এটি ছিল ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ, যার উদ্দেশ্য ছিল ইরানি হুমকি থেকে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এক বিবৃতিতে বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি মেনে নিজেদের বাহিনীর সুরক্ষায় কাজ করে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী।

এদিকে, এমন সময় এই হামলা চালানো হলো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতির কথা জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, সংঘাত নিরসনে কোনো চূড়ান্ত চুক্তি এখনই আসছে না।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল দক্ষিণ ইরানের বন্দর আব্বাসের কাছাকাছি একটি এলাকা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দর শহরটি হরমুজ প্রণালির নিকটে অবস্থিত এবং সেখানে রয়েছে ইরানের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের শব্দ শোনার পর স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত শুরু করেছে। তবে সর্বশেষ এই মার্কিন হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। নতুন এ উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনায় কী প্রভাব ফেলবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে অনিশ্চয়তা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২২ এএম | মঙ্গলবার, ২৬ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------