শিরোনাম >>
শিরোনাম >>

পশুর হাটে ক্রেতার ভিড় কম, দাম নিয়ে টানাপোড়েন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট

পশুর হাটে ক্রেতার ভিড় কম, দাম নিয়ে টানাপোড়েন

ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে পশু আসতে শুরু করেছে পুরোদমে। তবে হাটে সরবরাহ বাড়লেও এখনো জমে ওঠেনি কেনাবেচা। ক্রেতারা বলছেন, পশুর দাম তুলনামূলক বেশি; অন্যদিকে বিক্রেতাদের দাবি, বাড়তি উৎপাদন ব্যয়ের কারণে কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি সংলগ্ন মৈত্রী সংঘ মাঠে বসা অস্থায়ী পশুর হাট ঘুরে দেখা যায়, ছোট ও মাঝারি আকারের গরুর সংখ্যা বেশি হলেও ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। অনেকেই হাটে এসে পশুর দাম যাচাই করে ফিরে যাচ্ছেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না।

ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় একই আকারের গরুর দাম ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বেশি চাওয়া হচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত ক্রেতারা নিজেদের বাজেটের মধ্যে পছন্দের পশু খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, গোখাদ্যের দাম, পরিবহন খরচ এবং হাটের অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় পশুর দাম বাড়াতে বাধ্য হয়েছেন তারা। তাদের দাবি, সব খরচ মিটিয়ে সামান্য লাভেই পশু বিক্রি করতে হচ্ছে।

হাট সংশ্লিষ্টরা জানান, এখনো মূল বেচাকেনা শুরু হয়নি। সাধারণত ঈদের দুই-তিন দিন আগে বাজারে ক্রেতার চাপ বাড়ে। তাই আগামী দু-এক দিনের মধ্যেই হাটে কেনাবেচা আরও জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০০ এএম | সোমবার, ২৫ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------