নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৫ মে ২০২৬ | প্রিন্ট

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঈদ উপলক্ষে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাওয়ার উদ্দেশ্যে নিম্নআয়ের কয়েকজন যাত্রী রডবোঝাই ট্রাকে করে যাত্রা করছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে গেলে রডের নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।
আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যানজট সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Posted ৯:৪০ এএম | সোমবার, ২৫ মে ২০২৬
9 News Bd | s s


