শিরোনাম >>
শিরোনাম >>

রামিসা হত্যার বিচার এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ মে ২০২৬   |   প্রিন্ট

রামিসা হত্যার বিচার এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শিশু ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান ও নজরুল পুরস্কার-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে। যাতে ভবিষ্যতে আর কেউ শিশু বা নারীর বিরুদ্ধে এমন নৃশংস অপরাধ করার সাহস না পায়।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে তারেক রহমান বলেন, কবি নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে হবে। তিনি ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে গড়ে তোলার সম্ভাবনা যাচাইয়ে সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় চেতনা, জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রতীক। তার সাহিত্য ও দর্শন আমাদের অন্যায়, অবিচার, ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা জোগায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে ত্রিশালে রাষ্ট্রীয়ভাবে নজরুল জয়ন্তী উদযাপন করতে পেরে সরকার গর্বিত। জাতীয় কবির স্মৃতি ও অবদান সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে আরও বক্তব্য দেন বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, সংস্কৃতিবিদ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের প্রতিনিধিরা। অনুষ্ঠানে জাতীয় কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৮ পিএম | শনিবার, ২৩ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------