স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১২৮তম সভা ২৩ মে ২০২৬ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খন্দকার রুমী এহসানুল হক।
সভায় কমিটির সদস্য গুলজার আহমেদ, এস এ এমডি হোসেন এবং গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মোঃ শরাফাত উল্লাহ খান অংশগ্রহণ করেন।
এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান (এফসিএস), আইসিসি ডিভিশনের প্রধান মো. সায়েজুদ্দীন আহাম্মেদ এবং অডিট ডিভিশনের প্রধান মোঃ জাহিদুল হাসান উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের অডিট কার্যক্রম, আর্থিক শৃঙ্খলা ও চলমান বিভিন্ন নিরীক্ষা বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।