শিরোনাম >>
শিরোনাম >>

শেষ পর্যন্ত থমাস ডুলিকেই জাতীয় দলের কোচ হিসেবে বেছে নিল বাফুফে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২২ মে ২০২৬   |   প্রিন্ট

শেষ পর্যন্ত থমাস ডুলিকেই জাতীয় দলের কোচ হিসেবে বেছে নিল বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে শেষ পর্যন্ত থমাস ডুলিকে নিয়োগ দিয়েছে বাফুফে। দীর্ঘ নাটকীয়তা ও জল্পনা-কল্পনার পর শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছান এই মার্কিন-জার্মান কোচ। পরে আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বাফুফে।

হাভিয়ের ক্যাবরেরার বিদায়ের পর থেকেই নতুন কোচ নিয়োগ নিয়ে নানা আলোচনা চলছিল। শুরুতে সম্ভাব্য কোচের তালিকায় ছিলেন বেশ কয়েকজন, এমনকি সাবেক ওয়েলস কোচ ক্রিস কোলম্যানের সঙ্গে আলোচনাও অনেকদূর এগিয়েছিল। তবে উচ্চ বেতন ও পুরো কোচিং স্টাফ আনার শর্তে শেষ পর্যন্ত সেই আলোচনা ভেস্তে যায়।

৬৫ বছর বয়সী থমাস ডুলি যুক্তরাষ্ট্র জাতীয় দলের সাবেক অধিনায়ক। ১৯৯৮ বিশ্বকাপে তিনি দলের নেতৃত্ব দেন। জাতীয় দলের হয়ে ৮১ ম্যাচে ৭ গোল করা ডুলি খেলোয়াড়ি জীবন শেষে ২০০২ সালে কোচিংয়ে আসেন। সম্প্রতি তিনি গায়ানা জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করছিলেন।

নতুন কোচ হিসেবে ডুলির সামনে বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের ফুটবলে নতুন গতি আনা এবং আন্তর্জাতিক অঙ্গনে দলকে আরও প্রতিযোগিতামূলক করে তোলা। ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, তার অধীনে জাতীয় দল নতুন এক অধ্যায়ে প্রবেশ করবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪২ এএম | শুক্রবার, ২২ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------