নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | প্রিন্ট

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে ক্লাব কোটায় (ক্যাটাগরি–২) তামিম ইকবালের নেতৃত্বে ১২ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, ঢাকার ৭৬ জন ভোটারের এই কোটায় কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় একটি নিরুত্তাপ নির্বাচন হতে যাচ্ছে। তামিম ইকবালের পাশাপাশি ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সাইদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু চৌধুরী, ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, মাসুদুজ্জামান, অধ্যাপক ড. সরকার মাহবুব শামিম আহমেদ, ইয়াসির মোহাম্মদ ফয়সাল, আসিফ রাব্বানী এবং সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু—এই ১২ জনের নাম প্রায় চূড়ান্ত বলে জানা গেছে।
ভেতরের তথ্য অনুযায়ী, জেলা ও বিভাগীয় কোটায় (ক্যাটাগরি–১) ১০টি পরিচালক পদও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মিনহাজুল আবেদিন নান্নু, ফুয়াদ বিন রেদওয়ান ও সাইদ বিন জামানের নাম প্রায় নিশ্চিত হিসেবে আলোচনা হচ্ছে।
তবে ক্যাটাগরি–৩–এ সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর ও দেবব্রত পালের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

Posted ১:৩২ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
9 News Bd | s s


