শিরোনাম >>
শিরোনাম >>

জনপ্রিয়তার চেয়ে বাজেটের বাস্তব সফলতাই জরুরি: হোসেন জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট

জনপ্রিয়তার চেয়ে বাজেটের বাস্তব সফলতাই জরুরি: হোসেন জিল্লুর রহমান

বাজেটকে জনপ্রিয় করার চেয়ে বাস্তব অর্থে সফল করে তোলার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, অর্থমন্ত্রীকে জনপ্রিয় দেখার চেয়ে সফল দেখাই বেশি গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এতে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও গবেষকেরা অংশ নেন।

হোসেন জিল্লুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের প্রত্যাশা একটি স্বস্তির বাজেট, উচ্চাভিলাষী নয়। বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ মানুষ—সব ক্ষেত্রেই আস্থার সংকট রয়েছে। বাজেটের মাধ্যমে সেই আস্থাহীনতা দূর করা এখন জরুরি।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতির বিভিন্ন খাতে এখনো বহুমুখী সংকট বিদ্যমান। বাজেট বাস্তবায়নই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। এই বাস্তবায়ন সংকট কেবল প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমেই সমাধান করা সম্ভব।

তার মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালক খুঁজে বের করা দরকার। বর্তমানে সেবা খাত প্রবৃদ্ধির প্রধান ভিত্তি হলেও কৃষি খাতকে নতুন সম্ভাব্য চালক হিসেবে গড়ে তোলা যেতে পারে।

তিনি বলেন, বিনিয়োগ এখন কার্যত স্থবির অবস্থায় রয়েছে এবং উৎপাদন খাতের প্রবৃদ্ধি কমে যাওয়া অর্থনীতির জন্য নেতিবাচক সংকেত।

হোসেন জিল্লুর রহমান আরও বলেন, সাধারণ মানুষ আয় ও ব্যয়ের ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছে। তাই বাজেটে তাদের বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে শুধু বরাদ্দ বাড়ানো নয়, বরং ব্যয়ের সক্ষমতা ও সেবার মান উন্নয়নই বেশি গুরুত্বপূর্ণ। নতুবা অতিরিক্ত বরাদ্দের বড় অংশ অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ থেকে যাবে বলে তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৯ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------