নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২০ মে ২০২৬ | প্রিন্ট

গ্রাহকদের অবকাশ যাপন আরও সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করতে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এবং রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২০ মে) ঢাকায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। ব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর পক্ষে সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ইয়াসির মোস্তফা চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কার্ডধারীরা রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা। এছাড়া রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর ঊর্ধ্বতন প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Posted ১:১৮ পিএম | বুধবার, ২০ মে ২০২৬
9 News Bd | s s


