শিরোনাম >>
শিরোনাম >>

নাটোরে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

সারাদেশ প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট

নাটোরে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো পূর্ণকলস গ্রামের মিন্টু মিয়ার ছেলে আরাফাত রহমান (১১) এবং রাজু আহম্মেদের ছেলে মোহাম্মদ আলী (১০)। তারা দু’জনই স্থানীয় পূর্ণকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় দুই শিশু। এ সময় তারা কলাগাছ নিয়ে পানিতে খেলছিল। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন।

পরে পুকুরপাড়ে তাদের পোশাক ও স্যান্ডেল দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। এরপর পুকুরে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৮ পিএম | মঙ্গলবার, ১৯ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------