শিরোনাম >>
শিরোনাম >>

কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট

কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ার দাম ৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নতুন এ মূল্য ঘোষণা করেন।

নতুন নির্ধারিত দামে ঢাকা মহানগর এলাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে এ দাম হবে ৫৭ থেকে ৬২ টাকা। গত বছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা। সে হিসাবে এবার প্রতি বর্গফুটে ২ টাকা বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া সারাদেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া যাতে অযত্নে নষ্ট না হয়, সে জন্য জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ সরবরাহ করা হবে। চামড়া সঠিকভাবে সংরক্ষণের জন্য ইতোমধ্যে মাংস ব্যবসায়ী ও বিভিন্ন মাদ্রাসার সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং সারাদেশে লবণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে।

দেশীয় চামড়া শিল্পকে সুরক্ষা দিতে এবং অবৈধ পাচার রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, চামড়া পাচার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকার একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী করতে চায় উল্লেখ করে তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের চামড়া সংগ্রহ ও সংরক্ষণে কোনো ধরনের অব্যবস্থাপনা না হওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৯ এএম | বুধবার, ১৩ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------